স্টাফ রিপোটারঃ
রূপসার ঘাটভোগ ইউনিয়ন ডোবা গ্রামে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে ভ্রাম্যমান আদালত যুবককে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন।
জানা গেছে, গত ২০ এপ্রিল দুপুরে তেরখাদা উপজেলার শেখপাড়া গ্রামের সাহেব আলী মোল্লার পুত্র আলামিন মোল্লা (৩৪)। ওই এলাকায় পুরাতন মালামাল ক্রয় করতে আসে। সে পতিমধ্যে স্কুলছাত্রীকে ফাকা নির্জন এলাকায় পেয়ে শ্রীলতাহানি ঘটায়। এলাকাবাসী তাকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে।
পরে ওইদিন বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পাওয়ায় উক্ত যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান শেষে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

0 মন্তব্যসমূহ