মোঃ ইকরামুল হক রাজিব ব্যুরো প্রধান খুলনা:
বাগেরহাট রামপাল উপজেলা উজলকুড় ইউনিয়ন এঁর পিছপাকা
মোর সংলগ্ন ফকির বাড়ি প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওমর ফারুক শেখ (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ভাই মিজান শেখ (৪৮)।
৬ মার্চ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে রামপাল থানার পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওমর ফারুক ও মিজান ওই এলাকার আমীর আলী ফকিরের ছেলে।
জানাগেছে ওই গ্রামের সিদ্দিক শেখের ছেলে শেখ আলী ও শেখ কামাল এঁর সঙ্গে ওমর ফারুকের জমি নিয়ে বিরোধ ছিল। বুধবার সন্ধ্যায় জমিতে পানি দেওয়া ও হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে আলী ও কামাল মিলে ওমর ফারুক ও মিজানকে কুপিয়ে আহত করে।
তাদেরকে পার্শ্ববর্তী বাসিন্দারা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক মারা যান। এই ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করেছে ৷রামপাল থানা পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ থেকে লাশ পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়।

0 মন্তব্যসমূহ