সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি: আটরা শিল্প এলাকার আলীম জুট মিলের শ্রমিকদের ৬০ সপ্তাহের বকেয়া পরিশোধ সহ বন্দকৃত রাষ্টায়ত্ব সকল পাটকল পুনরায় চালুর দাবিতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি ৬ এপ্রিল বুধবার পাট, সুতা বস্ত্রকল সংগ্রাম পরিষদ এর ব্যানারে সকাল ১১ টায় ইষ্টর্ান জুট মিলের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু করেন শ্রমিকরা, ৫ মিনিট পরেই খানজাহান আলী থানার ওসি মানববন্ধন কর্মসূচি থেকে শ্রমিক ফেডারেশনের ৮ নেতাকর্মিকে আটক করে থানায় নিয়ে আসেন । আটককৃতরা হলো জে,জে আই জুট মিলের সাবেক সাধারন সম্পাদক হারুনুর রশিদ মল্লিক, খানজাহান আলী থানা ওয়াকার্স পাটির সাধারন সম্পাদক আঃ ছত্তার মোল্লা, জাতীয় শ্রমিক ফেডারেশনের খুলনা জেলা সহ সভাপতি আমিরুল সরদার, শ্রমিক নেতা আঃ রশিদ আঃ রউফ, মোঃ করিম , দাউদ মিনা ও আনিছ মিনা । খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস জানান মানববন্ধন কর্মসূচির কোন অনুমতি না থাকাতে আগে থেকেই কর্মসূচি পালন না করার জন্য বলা হয়। সেটা উপেক্ষা করে কর্মসূচি শুরু করলে উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশেই ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিলো , পরে বেলা ২ টার দিকে তাদের সকলকেই থানা থেকে ছেড়ে দেওয়া হয় । শ্রমিক নেতা আঃ সাত্তার মোল্লা বলেন পবিত্র মাহে রমজান মাস চলছে এর পরেই পবিত্র ঈদউল ফিতর শ্রমিক পরিবার তাদের পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছে , যার কারনে আমরা শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে মানববন্ধন কর্মসূচি দিয়েছিলাম কিন্তু পুলিশ নারকীয় কায়দায় আমাদের কর্মসূচি বানচাল করে আমাদের ৮ জনকে আটক করেছিলো । আটকের সময় কয়েকজন শ্রমিক নেতাকে পুলিশ লাঞ্চিত করে বলে তিনি জানান । খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ ঘটনার বিস্তারিত ও নতুন কর্মসূচি ঘোষনা করা হবে বলেও তিনি জানান ।

0 মন্তব্যসমূহ