Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন




অয়ন সরকার বিশেষ প্রতিনিধি, ডুমুরিয়া: 


ডুমুরিয়ার চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৪টি অভিভাবক সদস্যের জন্যে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন, আবুল কালাম সরদার, ইকবাল হোসেন সালাম, বিধান তরফদার, কামরুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোজাফফর হোসেন নিপু, সঞ্জয় মজুমদার, ও সরদার মাসুম বিল্লাহ।

নির্বাচনে ৩৯১জন ভোটারের মধ্যে ২১৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিধান তরফদার, ইকবাল হোসেন সালাম, মোজাফফর হোসেন নিপু ও আবুল কালাম সরদার অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া আগেই সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ইতু রানী সরকার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ। তাকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্র নাথ সানা, সহকারী শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি কুন্ডু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ