সনত চক্রবর্ত্তী:ফরিদপুরের মধুখালীর বাগাট বাজার সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরিফ হোসেন (৩২) নামে এক ব্যবসায়ী।আরিফকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে ঐ নারীর মৃত্যু হয়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিংকন কুমার বিশ্বাস জানান, একটি দ্রুতগামী ট্রাক এক অজ্ঞাত নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে শুনেছি।
তিনি আরও বলেন, বাজার এলাকাতেই থাকতেন সে। এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
ওসি কিংকন আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ওই নারীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।

0 মন্তব্যসমূহ