Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পাইকগাছায় উপজেলা পরিষদের ইফতার মাহফিলে হাজারো মানুষের উপস্থিত




মোঃ মাজহারুল ইসলাম মিথুনঃ
পাইকগাছায় উপজেলা পরিষদের দোয়া-ইফতার মাহফিল ও মতবিনিময় সভায়  হাজারো মানুষের আগমন ঘটেছে।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় মতবিনিময় সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ রমজান উপলক্ষে বৃহস্পতিবার খুলনা-৬ (পাইকগাছা কয়রার) এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু'র সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে পরিষদের উদ্যোগে এ মত বিনিময় সভা ও ইফতার মাহফিলে হাজারো মানুষের উপস্থিতি ঘটে। এসময় এমপি বাবু প্রধানমন্ত্রী তহবিল থেকে প্রদত্ত চিকিৎসার জন্য ৭ জন অসহায় মানুষের ৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু'র সভাপতিত্বে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম,এএস,পি( ডি সার্কেল)  মোঃ সাইফুল ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, নোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.লতিফুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিতীষ চন্দ্র গোলদার,সহকারী কমিশনার (ভূমি)  মোঃ শাহরিয়ার হক,ওসি মোঃ জিয়াউর রহমান, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী,শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, পল্লী বিদ্যুৎ এর ডিজিম মোঃ রেজ্জাত হোসেন ,অধ্যক্ষ রবিউল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু ও সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আঃ মান্নান গাজী, কওসার আলী জোযাদ্দার,রিপন কুমার মন্ডল,জি,এম,আব্দুস ছালাম কেরু, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সহকারী অধ্যাপক মোঃ মায়নুল ইসলাম,যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আব্দুর রাজ্জাক রাজু,সাবেক ছাত্রলীগ নেতা তানজিম মুস্তাফিজ বাচ্চু ,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সাব্বির সহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের  সরকারী কর্মকর্তা -কর্মচারীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিত ঘটে। দোয়া পরিচালনা করেন মাওঃ রাইসুল ইসলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ