আটরা গিলাতলা প্রতিনিধি ঃ ইকরা একাডেমি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার (ফুলতলা) এর উদ্যোগে বৃহস্পতিবার বিকালে সেন্টার অডিটরিয়ামে দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেন্টারের পরিচালক মাওঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ গাউসুল আজম হাদি। প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল মামুন। জাহিদুল ইসলাম জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি বরকত আলী ভুইয়া বাটুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ফুলতলা মাদ্রাসা উপধ্যক্ষ মাওঃ মাহাবুবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বণিক নেতা কাজী আবুল খায়ের, তারেক হাসান নাইচ, প্রভাষক আঃ মান্নান মহলদার, আবজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৬ শিশু শিক্ষার্থী পবিত্র কোরআনের ছবক গ্রহণ করে।

0 মন্তব্যসমূহ