Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় রহমত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত



রূপসা প্রতিনিধি : রূপসায় রহমত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির  দায়িত্ব হস্তান্তর উপল‌ক্ষে এক ২ এপ্রিল বেলা ১১ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সেলিম মোল্লার সভাপতিত্বে ও  প্রধান শিক্ষক মোঃ গোলাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল । সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু। 


অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তৃতা করেন ম্যানেজিং কমিটির নব নির্বা‌চিত সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান ,  ইউপি সদস্য  সরদার মাসুম , আলহাজ্ব মুজিবুর রহমান, ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস সালাম, শিক্ষক গোলাম মোস্তফা, স্কুল অভিভাবক কমিটির সভাপতি ও জেলা শ্রমিক লীগের সদস্য হায়দার আলী খাঁন, অভিভাবক সদস্য আকরাম হোসেন মন্টু, জমিদাতা গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য   আজাদ রহমান, শিক্ষক প্রতিনিধি মহুয়া রানী সরকার, অভিভাবক সদস্য সালমা বেগম, বিদ্যোৎসাহী মহিলা রেজওয়ান সুলতানা মুক্তা, অভিভাবক সদস্য মোসাঃসুমি আক্তার প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ