Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় ননদ ও দেবরের মারপিটে গৃহবধু হাসপাতালে ভর্তি



সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা জেলার দেবহাটায় ননদ ও দেবরের মারপিটে গৃহবধু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এবিষয়ে আহত গৃহবধু দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের আব্দুল করিমের স্ত্রী শরীফা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ মতে জানা গেছে, শরীফার দেবর সখিপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে আব্দুল হামিদ ও দুই ননদ রিজিয়া খাতুন ও মাসকুরা খাতুন এবং খালা শ্বাশুড়ি দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী মনুরা খাতুন দীর্ঘদিন ধরে বাদীনি শরীফাকে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করে আসছে। এবিষয়ে তার স্বামী বিবাদীদেরকে নিষেধ করলেও তারা সেটা শোনেনা। গত ইং ২৭ মার্চ, ২২ তারিখ সন্ধ্যা ৬টার দিকে বিবাদীরা একত্রে মিলে বাদীনির বসত ঘরের মধ্যে ঢুকে বেধড়ক মারপিট করে। বিবাদীদের মারপিটে বাদীনির পরিধেয় বস্ত্র ছিড়িয়া যায়। পরে বিবাদীরা বাদীনির ঘরে রক্ষিত ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়। একপর্যায়ে বাদীনির ৯ বছরের ছেলে তাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ