Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভা



সাইফুল্লাহ তারেক:
বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের এক জরুরী সভা শুক্রবার সন্ধায় গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয় । সভা ২ থেকে ২ দিনের কর্মসূচি ঘোষনা করা হয় ।  ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে  ২ এপ্রিল শনিবার সকাল ১১ টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ অডিটরিয়মে জনপ্রতিনিধিদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা এবং আগামি ২ এপ্রিল রবিবার সকাল ১১ টায় খুলনার রুপসাস্থ বিভাগীয় শ্রম পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান । ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে  ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন  ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান , বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ক্বারী আসহাব উদ্দিন,  নিজামউদ্দিন, কাবিল হোসেন, কেসমত আলী, আলাউদ্দিন, আবু তালেব প্রমুখ । সভায় ব্যক্তি মালিকানাধীন শ্রমিকদের বর্তমান বাজার দর ও ২৭‘শ টাকা মজুরি স্কেল অনুযায়ী নায্য মজুরি প্রদান, শ্রম আইন অনুযায়ী মুজুরি ও অধিকার প্রদান, বন্ধ মিল কারখানা চালু, শ্রমিককের সকল বকেয়া পাওনা পরিশোধ ও শ্রমিক নির্যাতন বন্ধের জোর দাবি জানানো হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ