সাইফুল্লাহ তারেক: খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিনপাড়া মক্তবমোড় থেকে ৩১ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী থানা পুলিশ ৫ শ” গ্রাম গাজা সহ এক মহিলা মাদক কারবারীকে আটক করেছে । আটককৃত মাদককারী মশিয়ালী চাঁনমারি এলাকার মোঃ মফিজুর রহমানের স্ত্রী,মোছাঃ রোজিনা আক্তার সীমা (৩০)। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান এ ব্যাপারে থানায় মামলা হয়েছে যার নং—১০, তাং৩১/০৩/২০২২ ।

0 মন্তব্যসমূহ