Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফরিদপুরে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, এসিডে ঝলসে গেল যুবক





ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের গৃহলক্ষ্মীপুরে পরকীয়ার জেরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক যুবকের মুখমণ্ডল ঝলসে দিয়েছে প্রতিপক্ষ।ঝলসে যাওয়া ব্যক্তির নাম রানা (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) দিনগত রাতে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এসিড আক্রান্ত রানা শহরের মধ্য আলীপুর এলাকার আব্দুর রবের ছেলে।

খোঁজে নিয়ে জানা যায়, স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে বন্ধু রিপন মোবাইল ফোনে ডেকে অতর্কিতভাবে রানার মুখমণ্ডলে এসিড ছুঁড়ে মারে। এসময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এসিড নিক্ষেপে অভিযুক্ত রিপন গুহলক্ষ্মীপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে মোবাইল ফোনে ডেকে নিয়ে রানা নামে এক যুবকের শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ