Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কল্পনায় সে



এফ এম বুরহান

চোখ তার টানাটানা
ঠোঁট তার কালো
মায়াবী তার চেহারা
দেখতে লাগে ভালো

চিকুন চাকান গায়ের গঠন
সরু তার কোমর
তার সুভাষে পাগল আমি
ছুটছি হয়ে ভোমর 

চলে যখন রাস্তা দিয়ে
মেলিয়ে দিয়ে চুল
মনে হয় খোঁপায় বেঁধে দি
হলুদ গাঁদা ফুল

অজুহাত খুঁজি বারবার
একটু তাকে দেখিতে 
সে এখন ভাসে শুধু
আমার হৃদয় চোখেতে

তার প্রেমে  আমার
চোখ কান বন্ধ
সব বাদে লিখছি আমি
তার পেয়ারে ছন্দ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ