শিল্পাঞ্চল (খুলনা) সংবাদদাতা: ব্র্যাক,খুলনার আয়োজনে গতকাল খালিশপুরে ব্র্যাক লানিং সেন্টারে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন (এনডিসি) । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো: সাদিকুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো: মামুন অর রশিদ, খুলনা প্রাথমিক শিক্ষা, উপ—পরিচালক, ফজলে রহমান, উপ—পরিচালক খান মোতাহার হোসেন, উপপরিচালক সমাজসেবা কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন বিভাগীয় ব্যবস্থাপক ( এএসসি), আবু সাঈদ, বিভাগীয় ব্যবস্থাপক ( শিক্ষা), মোঃ মশিউর রহমান, ক্লাস্টার ম্যানেজার( এলসিডি) মোঃ হাদিউজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক দাবি, কেশব লাল গাইন, সমিত কুমার বসু, মো: জহুরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি, মো: নাজমজ্জুামান মোল্যা আঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি, শিপ্রা বিশ্বাস ব্রাক জেলা সমন্বয়কসহ ব্র্যাক খুলনার অন্যান্য কর্মীবৃন্দ।

0 মন্তব্যসমূহ