সাইফুল্লাহ তারেক ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের দুস্থ ও অসহায় মানুষের মাঝে ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় কেডিএ খানজাহান আলী স্কুল মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ঈদ শুভেচ্ছা উপহার(১৫০ পিস শাড়ি ৫০ পিস লুঙ্গি ও ৭৫ প্যাকেট খাদ্য সামগ্রী) বিতরণ করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল । এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ—সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং খানজাহান আলী থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী জাকারিয়া রিপন। এছাড়া আরো উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহারা ইরানি প্রিয়া, সেলিম রেজা, ওলিয়ার রহমান রাজু, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, সোহেল চৌধুরী, কামাল মুন্সি, আওয়াল আজাদ, শাহজাহান হাওলাদার, সেলিম চৌধুরি, সুমন মুন্সি, নাসির আহমেদ, টনি মীর, সাইফুল মোল্লা, আশরাফুল ইসলাম, কামরুল, আলামিন, রিমন সহ ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।

0 মন্তব্যসমূহ