Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশনের সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ

 

পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে জগৎ বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতিবিজড়িত আর,কে,বিকে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন এর গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।কমিটির সাধারণ শিক্ষক সদস্য আব্দুস সামাদ গাজী, অভিভাবক সদস্য মোঃ আব্দুস সবুর গাজী এবং সদস্য সচিব হয়েছেন অধ্যক্ষ,আর,কে,বি,কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন। গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, নতুন কার্যকরী কমিটিকে নিয়ে আর,কে,বি,কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশনের সার্বিক  উন্নয়ন এবং লেখাপড়া মান উন্নয়নের জন্য কাজ করবো।গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ কমিটির সকল নেতৃবৃন্দ খুলনা-৬ আসনের এমপি আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ