Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় গলায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা



 নাহিদ জামান, স্টাফ রিপোটারঃ

 রূপসার উপজেলার বাগমারা চর রূপসা গ্রামে দুলাল চাকলাদারের মেয়ে বঙ্গবন্ধু কলেজের এইচ এসসি প্রথম বর্ষের ছাত্রী নাবিলা আক্তার (১৮)  ১৯ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টায় বাথরুমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ।

আত্মহত্যার ব্যাপরে  নিহতের মা সীমা বেগম বলেন, নাবিলা মধ্যরাতে কাউকে কিছু না বলে  মোবাইলে কল পেয়ে  বাইরে যায়। অনেক খোঁজা খুঁজির পর রাত ২ টার দিকে সে বাড়িতে আসে তখন  সীমা বেগম মেয়েকে শাসন করে বলেন এত রাত্রে কোথায় গিয়েছিলি এই বলে লাঠি দিয়ে দুটি বাড়ি দেয়। তখন মেয়ে বলে, শুকুর ঘুমের ওষুধ ডিসোপ্যান  খেয়েছে তাই তাকে দেখতে গিয়েছিলাম। 
 কিছুক্ষণ পরে  নাবিলা কলেজের ব্যাগ নিয়ে আবারও  বাড়ি থেকে বেরিয়ে যায়।  ভোর ৫ টার দিকে একই এলাকার বাসিন্দা মৃত মমিন শেখের পুত্র শুকুর শেখ নাবিলার  হাত ধরে  বাসায় দিয়ে যায় এবং মেয়েকে কিছু না বলার জন্য বলে । তখন মেয়ের পিতা শূকুরকে প্রশাসনের কাছে বিচার দেওয়ার ভয় দেখান। 
ভোর ৬টার দিকে নাবিলার নানি জোবেদা বেগম বাথরুমে গেলে, গলায় ওড়না পেচিয়ে নাবিলাকে ঝুলতে দেখে চিৎকার দিলে, নাবিলার মা ও খালাতো ভাই আবির শেখ বটি দিয়ে ওড়না কেটে তাকে নিচে নামায় এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  যায়। কর্তব্যরত চিকিৎসক  পরিক্ষা করে নাবিলা কে মৃত ঘোষনা করেন । পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ করেন এবং লাশ ময়নাতদন্তের প্রক্রিয়াধীন  রয়েছে। 
প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে সকলে ধারণা করছে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ