Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বোরো আবাদ ও তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস সমৃদ্ধ কৃষি ব্যবস্থা গড়তে সবই করা হবে এমপি-বাবু




মোঃ মাজহারুল ইসলাম মিথুনঃ
খুলনা-৬( পাইকগাছা-কয়রা)র এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে ও কৃষিকে লাভ জনক করতে শেখ হাসিনা'র  সরকার সাধ্যমত কাজ করছেন। শুক্রবার সকালে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বেরো আবাদ ব্লক প্রদর্শনী ও তরমুজের ক্লাস্টার প্রদর্শনীর মাঠ দিবসের পৃথক দু'টি সভায প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নীল কর প্রথা চলতে পারেনা এমন মন্তব্য করে এমপি বাবু বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যার-যার জমিতে ফসল ফলানোর উপর গুরুত্ব আরোপ করেন। কৃষি কাজে ও জলবদ্ধতা নিরশন পানি নিস্কাশন ও সংরক্ষণে ১০ কোটি টাকা ব্যয়ে কপিলমুনির তালতলা-নাছিরপুর খাল খননের তথ্য দিয়ে তিনি গড়ইখালীর কানাখালীখাল খনন করে সমৃদ্ধ কৃষি ব্যবস্থাপনা গড়তে মিষ্টি পানি সংরক্ষণ করে সবুজ বিপ্লবের কথা বলেন। কানাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত  ন্যাশনাল এগ্ৰিকালচার টেকনোলজি প্রোগ্ৰাম ফেজ!! প্রোজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধিত) এর আওতায় রবি /২০২১-২২ অর্থবছরে বাস্তবায়িত তরমুজের কাস্টার প্রদর্শনীর মাঠ দিবসে এলাকার কৃষকদের দাবীর প্রেক্ষিতে এমপি বাবু একথা বলেন। তিনি আরোও জানান, কানাখালীর দু'পারের মানুষের দুঃখ চলাচলের জন্য পাকা রাস্তা ও ব্রীজ করে সংসদ নির্বাচনের ওয়াদা পূরন করেছি। এছাড়া অচিরেই মিনহাজ গেটের সামনের ভরাট অংশ  মাটি খনন করে পানি সরবরাহের পথ সুগম করা হবে। হরিঢালী ও কানাখালীর পৃথক দু'টি সভায় সভাপতিত্ব করেন খুলনা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবল মন্টু , উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম , গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস সালাম (কেরু), প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শরৎ মন্ডল,,
উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা বিজন রায়,স্নেহেন্দু বিকাশ,প্রধান শিক্ষক দীপঙ্কর সরকার, শেখর রায়,প্রমোদ রায়, ওয়ার্ড আ'লীগের সভাপতি অমর মন্ডল, সম্পাদক বিজয় রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাধক ঢালী,ডল্টন রায়,ইয়াসিন আলী,ইউপি সদস্য মোমিন উদ্দীন,আব্বাস মোল্ল্যা,শিক্ষক হাফিজুর রহমান, ইউনিয় যুবলীগ সভাপতি মানবেন্দ্র নাথ মন্ডল, আঃ রাজ্জাক রাজু,ছাত্রলীগ নেতা তানজিম মোস্তাফিজ বাচ্চু, মওদুদ,ফয়সাল সহ  নানা শ্রেণী পেশার মানুষ৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ