Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ইফতার মাহফিল




আটরা গিলাতলা প্রতিনিধি ঃ বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে  পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা ইফতার ও দোয়া মাহফিল ২১ রমজান শনিবার বিকালে ফেডারেশনের গাফফাড়ফুড মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় । বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় আলোচনা সভায়  বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান।মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, আমির মুন্সি, সোনালী জুট মিল শ্রমিক নেতা সেকেন্দার আলী, মোঃ বাবুল খান, জুট স্পিনার্স  মিলের শ্রমিক নেতা কেসমত আলী, আলাউদ্দিন, জাহাঙ্গির, সেলিম, হোসেন, আবুল কাশেম, চানমিয়া প্রমূখ  সভায়   শ্রমিক নেতারা বলেন ঈদের পুর্বে শ্রমিকদের পাওনা পরিশোধ ও আগামি ১লা মে মহান মে দিবস উপলক্ষে ফেডারেশনের পক্ষ থেকে র‌্যালী বের করার সিদ্ধান্ত গৃহিত হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ