আটরা গিলাতলা প্রতিনিধি ঃ সড়ক পরিবহন শ্রমিকলীগ খানজাহান আলী থানা শাখার উদ্যোগে “সার্বজনীন কল্যাণে মাহে রমজান” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ২৩ এপ্রিল শনিবার বিকালে ফুলবাড়ীগেটস্থ দলিয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন শ্রমিকলীগ নেতা এমডি পিন্টুর সভাপতিত্বে ও জাকির ফকিরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী । বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক হাসান হিটলু, কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাক , কেসিসির সাবেক প্যাণেল মেয়র মনিরুজ্জামান খান খোকন , মহানগর
সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ ইলিয়াজ হোসেন সোহেল, যুবলীগ নেতা কাজী ইব্রাহীম মার্শাল । বক্তৃতা করেন মোঃ কামাল হোসেন, মোঃ আরিফ ইকবাল চৌধুরী, আজাদ মোল্লা , মোঃ ফয়সাল আহম্মেদ, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম । মোঃ ফারুক হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ নজরুল ইসলাম, নুর আলম সিদ্দিকি, মোঃ আশরাফ আলী, মোঃ জামাল, ইয়াসিন মাতব্বর, কামরুল ইসলাম, সাইমন তুষার, জহিরুল ইসলাম পান্নু, মোঃ হায়দার মোঃ সোবহান, মোঃ আলম, শহিদুল , মোঃ আলতাফ হোসেন, মাসুম সরদার, খোকন, মনিরজ্জামান প্রমুখ ।

0 মন্তব্যসমূহ