আটরা গিলাতলা প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এটিএম গাউসুল আজম হাদির আয়োজনে বিশিষ্ট ও গন্যমান্য ব্যক্তিদের সম্মানে শুক্রবার বিকালে ফুলতলা বাজারস্থ নিজ বাসভবনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা উত্তর জামাতের আমির মাওঃ ইমরান হুসাইন। প্রধান আলোচক ছিলেন উপজেলা মসজিদের খতিব মাওঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী, ইউপি চেয়ারম্যান মাওঃ জহুরুল ইসলাম, ড. আজিজুর রহমান, প্রভাষক আব্দুল আলিম মোল্যা, মোস্তফা আল মুজাহিদ, মোল্যা হেদায়েত হোসেন লিটু, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, মাষ্টার আশরাফুল ইসলাম, মাওঃ ওবায়দুল্লাহ, মফিজুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্যসমূহ