বাগেরহাট জেলা প্রতিনিধি: মানবতার কাজে অগ্রণী ভূমিকা পালনকারী বাগেরহাট জেলার বেশ কয়েকজন তরুণ ও যুবকদের নিয়ে গঠিত হয়েছে বাগেরহাট জেলা ব্লাড ব্যাংক। জরুরী প্রয়োজনে রোগীর রক্তের চাহিদা মেটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদেরই উদ্যোগে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। আজ সকাল ১০ টায় বাগেরহাটের চিতলমারীর শৈলদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই রক্তের গ্রুপ নির্ণয় এর কাজ শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট ইমরান হোসেন, জাহিদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, আল জাবির, মাওলানা আবু বক্কর, এসএম কামাল উদ্দিন, তানভীর আহমেদ, এইচডি রুবেল, সনি আক্তার, লোপা আক্তার, পি সি মানিক, সাকিব সহ অনেকে।

0 মন্তব্যসমূহ