Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় কৃষকলীগের অনুপস্থিতিতেই বোরো চাষীদের উন্মুক্ত লটারীর মাধ্যমে যাচাই-বাছাই অনুষ্ঠিত




স্টাফ রিপোটারঃনাহিদ জামান। 

বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষকলীগ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশ কে উন্নতি করতে হলে কৃষকদের উন্নতি না হলে কখনোই এদেশের উন্নতি সম্ভব নয়। তাই কৃষক যেন তাদের ন্যার্য্য অধিকার পেতে পারে সেই লক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষকলীগ নামে একটি সংগঠনের সৃষ্টি করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ কৃষি সম্পর্কিত সকল কাজে কৃষকলীগ কে অন্তরভুক্ত করতে হবে। কিন্তু বোরো চাষীদের উন্মুক্ত লটারীতে রূপসায় কৃষকলীগের সম্পৃক্ততা ছাড়াই আজ ৬ মে বৃহস্পতিবার  সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে রূপসা উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে কৃষকের নিকট থেকে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক যাচাই-বাচাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ বছর খুলনা জেলাধীন রূপসা উপজেলার বোরো ২০২০-২১ মৌসুমে ধান সংগ্রহের ল্যমাত্রা ৮৯২ মেট্রিক টন। ইউনিয়ন ও ব্লক ভিত্তিক বোরো চাষীর সংখ্যা ৭,৮৩৫ জন। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক অদ্য উন্মুক্ত লটারীর মাধ্যমে ৮৯২ জন কৃষক বাছাইকরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদাউস, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, সাধন কুমার অধিকারী, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী মাধ্যমিক শিা কর্মকর্তা গোলাম মোস্তফা, এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা মো. নোমান ওসমানী রিচি, আলাইপুর খাদ্য গুদামের ইনচার্জ দেবদূত রায় প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ