Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বরিশালের ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়



শম্পা ধর বরিশাল প্রতিনিধিঃ
সরকারি নির্দেশ থাকা সত্বেও ঈদের ছুটিতে লকডাউন ভঙ্গ করে সবাই  নিজ নিজ এলাকায় ও পরিবারের সাথে ঈদ আনন্দে মেতে উঠেছে।বরিশালও তার ব্যতিক্রম নয়।
সেই পরিপ্রেক্ষিতেই ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্র গুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়।ছিলো না কোনো লকডাউনের ও স্বাস্থ্যবিধি মানার লক্ষণ।এমন কি অনেকের মুখে ছিলো না মাস্ক।নগরীর ৩০গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক,নিসর্গ পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র  ছিলো লোকে লোকারণ্য। সবাই যে যার মতো আনন্দে সময় কাটাচ্ছে। কিছু দর্শনার্থীদের এ উদাসীনতার বিষয়ে জিজ্ঞাসা করলেও কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি।দিন দিন এমন চলতে থাকলে ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হবে বলে আশংকা রয়েছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জনগনের এ উদাসীন চলাফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বরিশাল সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন সহ বিশিষ্টজনরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ