Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

আমাদের গ্রাম আমরাই রাখবো পরিস্কার,এই হোক অঙ্গীকার




 জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ

 অসচেতনতার কারণে গ্রামের আনাচে-কানাচে,অলিতে-গলিতে,রাস্তাঘাটে,স্কুল,কলেজ, মাদ্রাসা,মসজিদ ও মন্দির প্রাঙ্গণে প্লাস্টিকের বোতল, পলিথিন,খাবার বক্স,কাগজসহ বিভিন্ন ধরনের ময়লা আবজর্না ফেলে আমরা প্রতিনিয়ত পরিবেশ দুষিত করছি।

"আমাদের গ্রাম আমরাই রাখবো পরিস্কার,এই হোক অঙ্গীকার," এই শ্লোগানকে সামনে রেখে শনিবার ও রবিবার পিরোজপুর সদর উপজেলার “কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক" নামক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের একদল স্বেচ্ছাসেবক বস্তা ও ঝুড়ি   হাতে নিয়ে পরিস্কার করতে নেমে পরে ৪ নং কলাখালী ইউনিয়নের বিভিন্ন বাজার,স্কুল,মাদ্রাসা,মসজিদ ও মন্দির প্রাঙ্গণ। 

“সংগঠনটির সভাপতি মো. রানেল হাওলাদার বলেন,সবাই সচেতন হলেই সম্ভব দেশকে পরিস্কার রাখা। আমরা চাই শুধু এক দিন নয় প্রতিনিয়ত পরিস্কার থাক আমাদের চারপাশ।একটুই তো ফেলেছি, এতে আর পরিবেশের কি এমন ক্ষতি হবে!

এভাবে একটু একটু করে আমাদের ছুঁড়ে ফেলা পলিথিন ব্যাগ,কাগজের ঠোঙা,প্লাস্টিক বোতলসহ বিভিন্ন ময়লা অাবর্জনা মাটি ও জলাশয়ে অবস্থান নিয়ে পরিবেশকে বিপর্যস্ত করে চলেছে অবিরাম। এ ময়লা অাবর্জনা সাধারণত সহজে নষ্ট না হয়ে বছরের পর বছর ধরে পরিবেশের ক্ষতি সাধন করে থাকে।

হ্যাঁ,অসচেতনতা বশত ছুঁড়ে ফেলা এই ছোট্ট অাবর্জনাটুকুই আমাদের পরবর্তী প্রজন্মের ক্ষতিসাধিত করতে যথেষ্ট। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ইতিমধ্যেই কলাখালী ইউনিয়নের সাধারন মানুষের নজর কাড়ছে। 

তিনি আরও বলেন,পরিস্কার-পরিছন্ন রাখতে পারলে আমাদের দেশটাও বিদেশের চেয়েও কোনো অংশে কম নয়।আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি তবেই গড়ে উঠবে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ