Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মঠবাড়িয়ায় বখাটের হাতে মসজিদের ইমাম আহত




জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে  দাওয়াত না পাওয়ায় কামরুজ্জামান কয়েস নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে সাইফুল ইসলাম (২০) নামে মসজিদের এক ইমামকে মারধরের অভিযোগ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের বাইতুন নূর জামে মসজিদের ইমাম ১৬ মে (রবিবার) সকালে এলাকার ছোট বাচ্চাদের নিয়ে মসজিদে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে একই এলাকার মৃত আজিজুর রহমানের বখাটে ছেলে কামরুজ্জামান কয়েসকে দাওয়াত না দেওয়া তিনি ক্ষিপ্ত হয়ে মসজিদ থেকে ইমামকে ডেকে নিয়ে এলোপাথারি চরথপ্পর ও কিল ঘুষি মারলে একপর্যায়ে তার কান থেকে রক্ত বের হয়। পরে স্থানীয়রা ওই ইমামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 এঘটনায় অভিযুক্ত কামরুজ্জামান কয়েসের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। আহত ইমাম সাইফুল ইসলাম জানান, এঘটনার বিচার চেয়ে সোমবার উপজেলা  ইমাম পরিষদের কাছে লিখিত আবেদন করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ