মোঃ সোহরাব কাজী (বিশেষ প্রতিনিধি)
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ৬নং নলধা মৌভোগ ইউনিয়নের সাবেক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মরহুম আজহার মোড়লের কবর জিয়ারত করতে আসেন বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়। তিনি গত ২১ এপ্রিল সন্ধ্যায় মরহুমের বাড়িতে আসেন। এ সময় পুরো এলাকা জুড়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। শেখ তন্ময় এমপি বারবার নির্বাচিত ঐ চেয়ারম্যানের পরিবারের সকলের খোঁজ খবর নেন এবং মরহুম আজহার মোড়লের সুযোগ্য পুত্র মিলু রহমান জিমি মোড়লকে তার বাবার মত ইউনিয়ন বাসির পাশে থাকতে বলেন। তিনি বলেন আজহার কাকু আমার বাবার খুবই আপন মানুষ ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন। আমি মনে করি তোমার (জিমি) হাত ধরে গরিব অসহায় মানুষ তাদের আস্থার জায়গাটা ফিরে পাবে। তিনি (এমপি) বেশ কিছুটা সময় তাদের বাড়িতে অবস্থান করেন এবং মরহুম আজহার মোড়লের আত্মার শান্তি কামনা করেন।
বাগেরহাট- ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় মরহুম আজহার মোড়লের বাড়িতে আসায় তাঁর (আজহার মোড়ল) বড় ছেলে মিলু রহমান জিমি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

0 মন্তব্যসমূহ