ছোট বড় গাছের নিচে
গুচ্ছ কিছু ঘর।
চার পাশে ক্ষেতে ভরা
অপরূপ তার সুন্দর।
সবুজ শ্যামল মাঠ
ফসলেতে ভরা।
তারি পাশে নদীতে হয় মাছ ধরা।
কিছু দূরে দেখা যায় দু একটা গরু
যারা দিন ভর ঘ্যান ভাঙ্গে দেখাই নাকো আরি।
গ্ৰামের সেই আল পথে
আর সবুজ রঙের গাছে
বেড়ায় ঘুরে পাখিরা সব,
খাদ্যের ওই খোঁজে।
কৃষণেরা করে কাজ রোদে পোড়ায় গা,
রোদ বৃষ্টির সাথেই থাকে কাজের করেনা অবহেলা।
গ্ৰামের ওই মুক্ত হাওয়া আর সহজ সরল মানুষ।
বাঁচে তারা নিত্য আশায়
থাকে সবাই ভালো।
(আঞ্চলিক ভাষায় লেখা)

0 মন্তব্যসমূহ