Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দীর্ঘ ৩ মাস পরে নিজের জন্মভূমিতে ফিরেছেন বাগেরহাট -৪ আসনের এমপি "অ্যাডভোকেট আমিরুল আলম মিলন




মোঃ মিলন আকন রনি,মোরেলগঞ্জ( বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট -৪ আসনের এমপি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন দীর্ঘ প্রায় ৩ মাস পরে নিজ এলাকা মোরেলগঞ্জে পা রাখলেন।
মাঝে কিছু সময় তিনি কিছুটা অসুস্থ থাকলেও বর্তমানে পুরোপুরি সুস্থ হয়ে মোরেলগঞ্জে ফিরলেন তিনি।

সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখেই তাকে স্বাগত জানায় হাজারও সাধারণ মানুষ ও মোরেলগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামিলীগের নেতা- কর্মী।

এতে স্বস্তি ফিরেছে সাধারণ  জনমানুষের। তাদের আদর্শের ব্যক্তিকে সুস্থ দেখে আনন্দ উল্লাসে মুখরিত এলাকা।

এসময়ে উপস্থিত ছিলেন, অ্যাডঃ তাজিনুর রহমান পলাশ ( যুগ্ম সাধারণ সম্পাদক, মোরেলগঞ্জ উপজেলা যুবলীগ) 
মোঃ জালাল উদ্দীন তালুকদার ( সাধারাণ সম্পাদক, মোরেলগঞ্জ উপজেলা শ্রমিকলীগ) 
মোঃ হুমায়ূন কবির মোল্লা ( সহ-সভাপতি, ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামিলীগ) 
মোঃ জাহাঙ্গীর ফরাজি ( সাধারন সম্পাদক, ১৫ নং মোরেলগঞ্জ ইউনিয়ন যুবলীগ) 
মোঃ রেজাউল করিম ( যুগ্ম-সাধারণ সম্পাদক,১৫ নং মোরেলগঞ্জ ইউনিয়ন যুবলীগ) 
মোঃ দুলাল হোসেন(সভাপতি,মোরেলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ)
মোঃ মিলন আকন রনি ( দৈনিক রুপসাঞ্চল, মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি, দৈনিক প্রতিদিনের স্বদেশ) 
মোঃ কামাল খান( সম্পাদক, ১৫ নং মোরেলগঞ্জ ইউনিয়ন শ্রমিকলীগ) সহ ছাত্রলীগের নেতা-কর্মী, স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিক লীগ, যুবলীগ সহ আওয়ামিলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত থেকে  তাকে স্বাগত জানায়। 


অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেনঃ আমি সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের সকলের আবারও আমি আল্লাহর রহমতে আপনাদের মাঝে ফিরে এসেছি।  আমি সারাজীবন আপনাদের সকলের পাশে থেকে মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।  বাগেরহাট-৪ আসনকে একটি উন্নয়নের রোল মডেল করে তুলবো আল্লাহর রহমতে।যেখানে সাধারন মানুষ নির্ভয়ে, নির্দ্বিধায় অন্তত দুবেলা দুমুঠো ভাত খেয়ে ঘুমাতে পারে। আমার জন্য সবাই দোয়া করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ