আরাফাত খান,ফেনী থেকেঃ
বছরজুড়ে ফুলগাজীর বিভিন্ন ব্রিকফিল্ড সহ বিভিন্ন জায়গায় মাটি পরিবহন করায় রাস্তায় মাটি পড়ে সামান্য বৃষ্টিতেই মরণ ফাঁদে পরিণত হয় ফেনী-পরশুরাম সড়ক। ফেনী-পরশুরাম সড়কের বেশিরভাগ অংশ ও বিভিন্ন শাখা সড়ক সামান্য বৃষ্টিতেই মরণফাঁদে রূপান্তরিত হয়ে আসছে।
শনিবার ভোর রাতে দীর্ঘদিন পর বৃষ্টি হওয়ার কারণে ফেনী পরশুরাম সড়কের বেশ কিছু জায়গায় ফুলগাজীর আমজাদ হাট, নোয়াপুর ফুলগাজী টু বক্স মাহমুদ, জি এম হাট টু ছাগলনাইয়া ও আনন্দপুরে অংশে রাস্তায় মাটি পড়ে সকাল থেকে বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
সড়ক সংস্কারে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।

0 মন্তব্যসমূহ