শম্পা ধর, বরিশাল প্রতিনিধিঃ
করোনার ২য় দফার সংক্রমণের ঢেউয়ে সারা দেশ ভাসছে। এর মধ্যে বরিশালের অবস্থান সবার উপরে হলেও মোকাবেলার প্রস্তুতি একেবারেই নিম্নে। তবে গতবারের মত এবারেও বাসদ করোনার মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ করেছে। তারা ২৪ঘণ্টা করোনার হেল্প ডেস্ক চালু করেছে। গতকাল ৪এপ্রিল রবিবার বাসদের জেলা কমিটির আয়োজনে করোনা রোগীদের সেবা -চিকিৎসা দেবার জন্য ২৪ঘণ্টা করোনার হেল্প ডেস্ক উদ্বোধন করেন বাসদের জেলা কমিটির সদস্য সচিব ও গরিবের ডাক্তার আপা খ্যাত ডা.মনীষা চক্রবর্তী। ফকির বাড়ি রোডস্থ বাসদ কার্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির আহবায়ক ইইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডা.মনীষা চক্রবর্তী বক্তব্য রাখেন।এতে জানা যায় তারা গত বছর করোনা মোকাবেলার জন্য আইসোলেশন সেন্টার চালু করার চেষ্টা করেছিলেন।কিন্তু প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিবর্গের নিকট যোগাযোগ করেও কোন সাড়া না পাওয়ায় তা সম্ভব হয়নি।তবে করোনার এই ২য় দফায় বরিশালের ভয়াবহতা প্রতিরোধ করতে আইসোলেশন সেন্টার চালু করার পরিকল্পনা করেছেন, প্রশাসন বা কোনো ব্যাক্তিবর্গ সহযোগিতা করলে এই আইসোলেশন সেন্টার স্থাপন করে রোগীদের সেবা প্রদান করা হবে।
উদ্বোধন কালে হেল্প ডেস্কের সেবাদানের কয়েকটি নম্বর চালু করা হয়-০১৫৭২-৩১৪০৮৫,০১৭১১-২২৭৫১৯,০১৭৯৭-১৪৬৪৬৯।

0 মন্তব্যসমূহ