Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে আলফাডাঙ্গা মা মেয়ের মৃত্যু



সনত চক্রবত্তী  ফরিদপুর :
কাল বৈশাখী ঝড়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায়   গাছচাপা পড়ে হালিমা   নামে এক গৃহবধূ ও তার মেয়ে   নিহত  হয়েছে। রবিবার  বিকালে উপজেলার আলফাডাঙ্গা থানায় বানা ইউনিয়নের টাবনী  এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হালিমা  হলেন ফরিদপুরের মধুখালি উপজেলার বাজিতপুর গ্রামের মো. জাহিদের স্ত্রী মোসাম্মৎ হালিমা(২৫) ও তার চার মাস বয়সী মেয়ে শিশু আফছানা।
 
হালিমা তার শিশু সন্তানকে নিয়ে ভ্যানে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম থেকে তার বাবারবাড়ি একই ইউনিয়নের পাকুড়িয়া যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে টাবনী ঘোষবাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশের সজনে গাছের একটি বড় ডাল তাদের উপর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই হালিমার মৃত্যু হয়। মারাত্মক আহত শিশু আফছানাকে সঙ্গে সঙ্গে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে    কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ