আব্দুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলার সীমান্ত থেকে দুইটি শিশু উদ্ধার করেছে বিজিবি। শিশু দুইটি গতকাল ১৮/০৪/২০২১ ইং তারিখে বিজিবি কর্তৃক উদ্ধার হইয়া সাতক্ষীরা সদর থানা হেফাজতে আছে। তাদের নাম রেজাউল (০৮) ও মিম (০৭) উভয় পিতা ইলিয়াস মাতা রহিমা খাতুন গ্রামের নাম বলতে পারে না, জেলা বাগেরহাট /খুলনা বলে। তারা দুইজন আপন ভাই বোন বলে জানায়। তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া চেষ্টা অব্যহত আছে। সবাই দয়া করে শেয়ার করে সবাইকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

0 মন্তব্যসমূহ