মোঃদিদারুল ইসলাম দিদার,পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছা থানার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় প্রার্থীর মনোয়ন চুড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামীলীগ৷শনিবার (১৩ মার্চ) দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনায়ন বোর্ডের যৌথ সভায় দলীয় প্রতীক (নৌকা) এর প্রার্থী চুড়ান্ত করা হয়৷
মাননীয় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে যৌথসভা অনুষ্ঠিত হয়৷সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনায়ন বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা৷বৈঠক শেষে দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়৷
প্রার্থীরা হলেন শেখ বেনজীর আহমেদ (বাচ্চু) ( ১নং হরিঢালী ইউনিয়ন ) মোঃকওছার আলী জোয়ার্দ্দার (২ নং কপিলমুনি ইউনিয়ন ),বাবু কাজল কান্তি বিশ্বাশ (৩ নং লতা ইউনিয়ন ),রিপন কুমার মন্ডল (৪ নং দেলুটি ইউনিয়ন ),মোঃআব্দুল মান্নান গাজী (৫ নং সোলাদানা ইউনিয়ন ),মোঃ আরিফুজ্জামান তুহিন (৬ নং লস্কর ইউনিয়ন ),মোঃজিয়াদুল ইসলাম জিয়া (৭ নং গদাইপুর ইউনিয়ন ), আবুল কালাম আজাদ (৮ নং রাড়ুলী ইউনিয়ন), মোঃ মুনছুর হাজী (৯ নং চাঁদখালী ইউনিয়ন), মোঃ রুহলআমীন বিশ্বাশ (১০ নং গড়ইখালী ইউনিয়ন)

0 মন্তব্যসমূহ