Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মোংলার ৬টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা




মোঃমাসুদ পারভেজ, সিনিয়র ষ্টাফ রিপোটারঃ-

বাগেরহাট জেলার মোংলা উপজেলার ৬টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩৭১ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার (১৩ মার্চ) দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর আগে গত ৫ মার্চ থেকে এই নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে দলটি।

মোংলা উপজেলার ৬ ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্তরা হলেন, ১নং চাঁদপাই ইউনিয়ন পরিষদে মোঃ তারিকুল ইসলাম , ২নং বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদে উদয় শংঙ্কর, ৩নং সোনাইলতলা ইউনিয়ন পরিষদে নাজিনা বেগম নারজিনা, ৪নং মিঠাখালি ইউনিয়ন পরিষদে উৎপল কুমার মন্ডল, ৫নং সুন্দরবন ইউনিয়ন পরিষদে মোঃ একরাম ইজারদার ও ৬নং চিলা ইউনিয়ন পরিষদে গাজী আকবার হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ