Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

টাঙ্গাইলের ঘারিন্দা রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মুন্নির মৃত্যু





সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মুন্নি আক্তার নামে এক নারী মৃত্যু ঘটেছে। আজকে  বুধবার (৬ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা রেলক্রসিং দক্ষিণপাশে এ ঘটনা ঘটেছে।

টাঙ্গাইল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. শাহিন মিয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মুন্নি আক্তার টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নের সোনালিয়া গ্রামের মজনু মিয়ার মেয়ে।

সহকারী স্টেশন মাস্টার মো. শাহিন বলেন, ঢাকা বনলতা এক্সপ্রেস থেকে রাজশাহীগামী ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু ঘটেছে। এতে রেল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছেন। এরপরে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।"

ধারণা করা হচ্ছে যে, নিহত মুন্নি বাড়ি থেকে অভিমান করে এসে আত্মহত্যা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ