ভালোবাসি তোমায় ,তাই তো সারা জীবন তোমায় পেতে চায়।
পেতে চায় তোমার মন ও হৃদয় , পেতে চায় শুধু তোমায়।
যেতে চাই তোমার হৃদয়ে থাকা অজস্র ভালোবাসার কোনায়।
চাই যে তোমায় বিশ্বাসে ভরা বিশ্বাস্থ এক লোকে।
যাতে তোমায় যুগে যুগে চাইতে পারি আমার বিশ্বাসেতে।
তোমার কাছে চাই না কোনো বিশাল এক পাহাড়।
চাই না কোনো মস্ত বাড়ি, চাই না কোনো গাড়ি, চাই না কোনো বুদ্ধিহীনকে ,যে শুধু চেনে টাকার বিশাল হাঁড়ি।
এসব কিছু চাই না আমি, চাই যে শুধু তোমায়।
তুমি শুধু করবে পূরণ ছোট্ট আবদার আমার।
তোমায় নিয়ে বোনেছি আমার স্বপ্ন গুলো হাজার।
তোমায় নিয়ে পাড়ি দিতে চাই ব্যস্ত শত শহর।
তোমায় নিয়ে হাঁটতে সেই নিস্তব্ধ কিছু প্রহর।
যেখানে নাই কোনো জড়তা, নাই কোনো কোলাহল,নাই কোনো ভেদাভেদ।
সেখানের এক রোদ্দুর দুপুরও পার করবো তোমায় দেখে।
সে শহরের অঝোর বৃষ্টিতে ভিজবো তোমার সাথে থেকে।
সেখানের কোনো এক শহরের ,খোলা আকাশের নিচে সবুজ ঘাসের বুকে বসে , তোমার কাঁধে মাথা রেখে গল্প করবো একলা তোমার সাথে।
সে শহরে নিঝুম রাতে ,গরম চায়ের কাপে স্বপ্ন বুনবো তোমায় নিয়ে নতুন কিছু ভেবে।
তোমাকে চাই না আমি মহা মানব রূপে।
চায় যে তোমায় সভ্য ছেলে ,সভ্য করে পেতে।
চায় যে তুমি লোক টা ভালো, বলতে সবাই হেসে।
চায় যে আমি, রাখবেনা খারাপ কিছুর আসক্তি ওই তোমার মনের ভেতর।
সারাটা খন মগ্ন থাকবে তুমি ভালো কাজের ভেতর।
মহামানব লাগবে না ,তবুও যেন খারাপ না হও তুমি।
কষ্টে থাকা লাগবে না ,সব সময় যেন হাসি খুশি থাকো তুমি।

0 মন্তব্যসমূহ