মোঃ সাজ্জাদ হোসেন হিরো বিশেষ প্রতিনিধি মোড়লগঞ্জ
বাগেরহাটের শরণখোলায় আলোচিত মাদক সম্রাট খোকন তালুকদার (৪৩) কে ইয়াবাসহ আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ান্ত্রন অধিদপ্তর।
৬ জানুয়ারী (বুধবার) সকালে উপজেলার উত্তর কদমতলা এলাকার তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
সুত্রজানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা মাদক দ্রব্য নিয়ান্ত্রন অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশের সহোযোগীতায় একটি দল
শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত: ইসমাইল তালুকদারের পূত্র মো.খোকন তালুকদারের বাড়ীতে অভিযান চালয়। এ সময় তার ঘরে তল্লাশী চালিয়ে ৫২৬ পিচ ইয়াবা সহ তাকে আটক করে শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
তবে, স্থানীয়দের সুত্র জানায়, মাদক সম্্রাট খোকন প্রায় ২৫ বছর ধরে গাজা,ইয়াবা ও ফেনসেডিল সহ বিভিন্ন মাদক করে আসছে।
এ ব্যাপারে শরনখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.সাইয়েদুর রহমান বলেন,আটক খোকনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে ইতিমধ্যে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্যসমূহ