Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় আহমেদুল কবির চাইনিজ এর উদ্যোগে কম্বল বিতরন




নাহিদ জামান রূপসা প্রতিনিধিঃ

রপসা উপজেলার কাজদিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজ সেবক আহমেদুল কবির চাইনিজ আত্মমানবতার সেবায়  আত্মনিয়োগ করার ধারাবাহিকতায় আজ ১৮ই জানুয়ারি সোমবার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অসহায় শীতার্থ মানুষের পাশে থাকার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন।
আহমেদুল কবির চাইনিজ এর কাছে কম্বল বিতরন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গরীব অসহায় মানুষের শীতের কষ্টকে অনুধাবন করে    বিবেকের তাড়নায় এবং সামাজিক দায়বদ্ধতায় শীতের শুরুতে এ উদ্যোগ গ্রহণ করলেও মাঝখানে  শীতের তীব্রতা কমে যাওয়ায় এ উদ্যোগে ভাটা পড়ে। বর্তমানে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সহানুভূতিশীল হৃদয় আবারো জেগে ওঠে। তারই ফলশ্রুতিতে আজ ২০০ ( দুই শত)  দুস্থ, দরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরন করেছি।
শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের এম পি আব্দুস সালাম মুর্শেদীর চিফ কো- অর্ডিনেটর নোমান ওসমানী রিচি, খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, সমাজ সেবক ও সাবেক শিক্ষক বাকির হোসেন বাকু, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, খুলনা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, আজিজুল হক কাজল, বিশিষ্ট ব্যাবসায়ী বাবলু আশ, মোকছেদ আলী ফকির,আদর্শ এক পরিবারের সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী সৈয়দ মাহামুদ আলী, সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফরহাদ হোসেন, কুদ্দুস বড় মিয়া।আর উপস্থিত ছিলেন কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি জুলফিকার আলী, সহ সভাপতি নাহিদুজ্জামান সাধারন সম্পাদক ইসলাম সর্দার, সমাজ সেবক মুছা লস্কার, সাংবাদিক তরুন চক্রবর্তী বিষ্ণু,সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, সাংবাদিক সেন চিত্ত, সাংবাদিক ফম আযুব আলী, আরিফ সেখ, মিলন মোল্লা, ইলিয়াস হারা, জেলা  ছাত্রলীগের সহ সভাপতি হামিম কবির রুবের, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজল, সদস্য এলিচ আল মামুন, সাকিব রায়হান, খাইরুজ্জামান সজল, অন্জ্ঞন, জনি, ফেরদাউস,জাহিদ হাসান, প্রদীপ দাস,শাহাজাদা, আবুল হাসান,আদর্শ  এক পরিবারের নাসির হোসেন, সোমনাথ ধর,মোছাঃ তাহেরা বেগম, আকরাম হোসেন,প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ