নাহিদ জামান রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলা সদরে অবস্থিত শহীদ মনছুর স্মৃতি সংসদ কতৃক আয়োজিত ১৬ দলীয় শুভ স্মৃতি টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠান কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ ১৮ই জানুয়ারি সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে বক্তৃতা করেন, রূপসা উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক আহমেদুল কবির চাইনিজ এর পরিচালনায় জুলফিকার আলীর সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা ৪ আসনের এম পি আব্দুস সালাম মুর্শেদীর চিফ কো- অর্ডিনেটর নোমান ওসমানী রিচি, খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, সমাজ সেবক ও সাবেক শিক্ষক বাকির হোসেন বাকু, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, খুলনা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক কাজল, বিশিষ্ট ব্যাবসায়ী বাবলু আশ, মোকছেদ আলী ফকির,আদর্শ এক পরিবারের সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী সৈয়দ মাহামুদ আলী, আদর্শ এক পরিবারের সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফরহাদ হোসেন, কুদ্দুস বড় মিয়া। আর বক্তৃতা করেন সমসমাজ সেবক মুছা লস্কার, সাংবাদিক তরুন চক্রবর্তী বিষ্ণু,সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, সাংবাদিক সেন চিত্ত, সাংবাদিক ফম আযুব আলী, কাজদিয়া বাজার বণিক সমিতির সহ সভাপতি নাহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইসলাম সর্দার, ব্যাবসায়ী মহাসিন হোসেন পাইক, আরিফ সেখ, মিলন মোল্লা, ইলিয়াস হারা, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হামিম কবির রুবের, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজল, সদস্য এলিচ আল মামুন, সাকিব রায়হান, খাইরুজ্জামান সজল, অন্জ্ঞন, জনি, ফেরদাউস,জাহিদ হাসান, প্রদীপ দাস,শাহাজাদা, আবুল হাসান,আদর্শ এক পরিবারের নাসির হোসেন, সোমনাথ ধর,মোছাঃ তাহেরা বেগম, আকরাম হোসেন,প্রমূখ।
আজকের উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন অধ্যক্ষ আলমগীর কবির স্মৃতি পরিষদ বনাম বাহিরদিয়া স্পোটিং ক্লাব উদ্বোধনী খেলায় বাহিরদিয়া স্পোটিং ক্লাব টসে জয়লাভ করে অধ্যক্ষ খান আলমগীর কবীর স্মৃতি পরিষদ কে ব্যাটিং করতে পাঠালে ১৪৬ রান করে ১৪৭ রানের টার্গেট দেয়। অধ্যক্ষ আলমগীর কবীর স্মৃতি পরিষদের অনিক ৫ টি ছক্কার মাধ্যমে সর্বচ্য ৪৩ রান করে। ১৪৭ রানের টার্গেটে বাহিরদিয়া স্পোটিং ক্লাব খেলতে নেমে ১৩২ রান করে অল আউট হয়ে যায়। অধ্যক্ষ আলমগীর কবির স্মৃতি পরিষদের পক্ষে তানভীর ৩ টি উইকেট ফেলার গৌরব অর্জন করে। অপরদিকে বাহিরদিয়া স্পোটিং ক্লাবের পক্ষে শাওন ১২ টি ছয়, দুই টা চার একটা ডবল আর বাদ বাকি সিংগেল নিয়ে একাই ৯২ নব্বই রান করে অপরাজিত থাকেন।
আজকের খেলায় আম্পেয়ারের দায়িত্ব পালন করেন লিপু এবং এলিচ আল মামুন।
খেলা শেষে বাহিরদিয়া স্পোটিং ক্লাবের শাওন কে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার দেন জেকে ট্রেডার্স। প্রপাইটর মোঃ জুলফিকার আলী কাজদিয়া বাজার, রূপসা, খুলনা।

0 মন্তব্যসমূহ