Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

স্বাধীনতা



হাজারো কষ্ট আর শত বেদনার পরে এই স্বাধীনতা তোমাকে পেয়েছি মোরা।
হে স্বাধীনতা তোমাকে ছিনিয়ে আনতে সইতে হয়েছে কতনা নির্যাতন ।
কতনা নারী হয়েছে নির্যাতিত , হয়েছে অপমান।
কতনা মায়ের দামাল ছেলের অকালে গিয়েছে প্রাণ।
কতনা পিতা পঙ্গু হয়েছে রাখতে দেশের মান।
কতনা মানুষ ক্ষুধায় ভুগছে , সয়েছে মরণ  জ্বালা।
মৃত্য মায়ের লাশেও খাদ্য খোঁজে অবুঝ ছোট্ট সোনা।
কতনা ঘর পুড়িয়ে দিয়েছে আরো গ্ৰামের পর গ্ৰাম।
অনেক ত্যাগের বিনিময়ে এসেছো তুমি যে স্বাধীনতা।

ত্যাগের বিনিময়ে স্বাধীন মোরা, স্বাধীন মোদের দেশ।
স্বাধীন হয়ে চলছি মোরা নেই কো কোনো লাজ।
এখন কোনো কাজে নেই বাধা ,নাইযে কোনো ক্ষুধার জ্বালা।

এখন মোরা স্বাধীন জাতি মোদের স্বাধীন দেশে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ