আজ বড়দিন
আলোকবর্ষ শেষে বেশ রঙিন
আজ যীশু খ্রীষ্টের জন্মদিন ।।
আজ নাকি সান্তা দাদু ঝুলি নিয়ে ঘোরে
ছোট্ট ছোট্ট কচি হাতে উপহার দেয় ভরে
মাথার নীচে মোজা রাখা তেই
আসে মিষ্টি ফুলেদের হাসি।।
ছোট্ট শিশুর মন বোঝে নাকি ওই দাড়ি ওলা বুড়ো
জিঙ্গেল বেল বাজিয়ে বুড়ো হো হো করে হাসে
ছোট্ট শিশু ঘুম ভাঙা সকালে খোঁজে বড়দিনের ট্রিট
রঙিন কাগজে মোড়া থাকে হরেক রকম গিফ্ট।।
কত্ত খুশি মিষ্টি হাসির সেরা বড়দিন।।
এত খুশির মাঝে কিছু ফ্যাকাশে ভরা মুখ
কিন্তু তাদের মুখে ফুটিয়ে তুলতে পারেনা কেউ সুখ
পথের ধারে ধুলি মাখা দেহে বস্ত্র খানি ছেঁড়া
সান্তা দাদু যদি হয় তোমার এই পথে একটু খানি ফেরা
আসবে তবে?নতুন করে উপহারে তুমি সাজিয়ে দেবে?
হাসবে তবে পথের শিশু
ফুটবে দুই মুকুল
পথের ধারে নুইয়ে পরা হাসনুহানা ফুল।।
বর্ষ শেষে কিবা চাওয়া প্রভু যীশুর কাছে
বড়দিনে প্রার্থনা তাই সমগ্র বছর ঘিরে
বিষের জ্বালায় দগ্ধ বছর
নীলে মিশে গেছে মগ্ন শহর
শহরতলীর স্ট্রিট লাইট টাও
বোবা ট্যনেলের খাতা খুলে বসে
হিসাব সে তো যায় মিলিয়ে
এক আকাশের নীচে।।
রাস্তা যেনো শুনশান হয়ে নীরবতা কে পালন করে
শ্মশান যেনো রাস্তা ঘিরে মৃত্যু লাশের ভিড়ে
প্রিয়জনের এই দুর্দিনে প্রভু
কাছে নেই তার নিজ লোক জন
মৃত্যু শেষেও নিশ্চিহ্ন দেহ
কে যে আপন সে যে কেহ
অনেক দূরে দাঁড়িয়ে শুধু
কেটে গেলো কিছু প্রহর
মৃত্যু শুধু খবর দিলো
মারণ রোগে ছিনিয়ে নিলো
অন্ধকারে ছেয়ে গেলো
কিছু মৃত্যু মিছিলে পুড়ে।।
কোটি অশ্রুর মিশকালো জল প্রার্থনা প্রভু সকাতরে
এই বিশের বছরে শোকার্ত মানুষ বিষ পানে ওই বিষাক্তরে।।
বড়দিনে এই চাওয়া টুকু
পূর্ণ করো হে প্রভু
বিশের বিষ কাটুক শেষে
বছর পূর্তি আগেই
আগামীর শুরু নতুন বছরে
সুধা ভরা গান শুনে
সূচিত হোক তব নব নবীনের একুশের দিন গুনে।।
🎄 Merry 🎅 Christmas 🎄

0 মন্তব্যসমূহ