রুহুল আমিন,পবিপ্রবি প্রতিনিধি -
২৮ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭.৩০মিনিট থেকে কর্মশালা শুরু হয়।
প্রথমবারের মতো পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির অনলাইনে এই কর্মশালায় সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখি বিষয়ে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গণমাধ্যমকর্মী মাহফুজ ফারুক।
কর্মশালার শুভ উদ্বোধন করেন এনএসভিএম অনুষদের ডীন প্রফেসর ড.মো:মামুন-অর- রশিদ।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পবিপ্রবি ইউনিটির সদস্যবৃন্দ,বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় আগ্রহী ছাত্রছাত্রী।
কর্মশালা সঞ্চালন করেন পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো:কামরুজ্জামান আকিমুল।
সমাপনীয় বক্তৃতায় পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: ইমরান হোসেন,
কর্মশালা সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

0 মন্তব্যসমূহ