শেখ নুরইসলাম, বাগেরহাট সদর
২২ শে ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বাগেরহাট জেলায় সড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ।গতকাল কাটাখালী হাইওয়ে থেকে সি এন বি বাজার পর্যন্ত প্রথম ধাপে অবৈধ্য দোকানপাট উচ্ছেদ অভিযান হয়,এছাড়াও কাটাখালি মোংলা সড়কে ১৫ কিলোমিটারের মধ্যে চলে এঅভিযান আজকে শুরু হয় তার পর থেকে শ্রীঘাট, বারাকপুর বাজার, ষাইটগুম্বজ সহ বিভিন্ন জায়গায় এই অভিযান চলে ।বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ ও খুলনা জোনের যৌথ পরিচালনায় সরকারি অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সড়কটি প্রসস্থ করার জন্য পাশে জায়গা প্রয়োজন ও পথচারিদের চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় এছাড়াও অবৈধ ভাবে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে স্থাপনা নির্মান করে তা উচ্ছেদের জন্য এই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানা গেছে , তাই সরকারি নিয়ম নিতি অনুযাই সকল কর্মকাণ্ড চালানো হচ্ছে।একাধিকবার নোটিস ও মাইকিং করার পর এই অভিযান পরিচালনা করা হয়েছে।

0 মন্তব্যসমূহ