Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

টাঙ্গাইলের সখীপুরে ৯ টি অবৈধ সমিল উচ্ছেদ




সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে বহেড়াতৈল রেঞ্জের ৪টি বিটে ৯টি অবৈধ সমিল উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদকৃত সমিলগুলো হচ্ছে; কাকড়াজান মরিচা বিটে ৩টি, কচুয়া বিটে ১টি, নলুয়া বিটে ১টি, কৈয়ামধু বিটে ৪টি।

সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামাল হোসেন তালুকাদারের নেতৃত্বে বুধবার (২৩ শে ডিসেম্বর) সকাল থেকে অভিযান চালিয়ে এসব সমিল উচ্ছেদ করা হয়। আর এ সময় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদসহ স্থানীয় বিট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিল।

সহকারী বনসংরক্ষক জামাল হোসেন তালুকদার বলেন, "অবৈধ সমিল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ