Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

লােহাগড়ায় সেচ্ছায় রক্তদান অফিস উদ্বোধন করলেন এমপি মাশরাফি বিন মর্তুজা



রিপন বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক(নড়াইল)  
সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা লােহাগড়ায় ‘ বন্ধুমহল সেচ্ছায় রক্তদান সংগঠন অফিস উদ্বোধন করেছেন । 

আজ ( ২৮ ডিসেম্বর ) দুপুরে লােহাগড়ার রামপুর সংগঠনের নিজেস্ব অফিস উদ্ভোধন করা হয় । 
উদ্ভোধনের সময় আরও উপস্থিত ছিলেন ১২ নং কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মােঃ মতিয়ার রহমান , সংগঠনের উপদেষ্টা ও শ্রমিকলীগ নেতা মােঃ মিজানুর রহমান মিন্টু , উপদেষ্টা মােঃ আলীম শেখ , যুবলীগ নেতা মােঃ ফারুক হােসেন , সংগঠনের সদস্য এনামুল হক সবুজ , সংগ্রামী বিপ্লব , এসএম রবিউল ইসলাম , এফ এম মামুন , এসএম সােহান ও মােঃ রফিকুল শেখ প্রমুখ ।

 উদ্বোধনের সময় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল -২ আসনের এমপি মারশাফি বিন মর্তুজা সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে সবাইকে আরও এগিয়ে যাওয়ার জন্য তিনি সহযােগিতা করার আশ্বাস দেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ