Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় সামাজিক, মানবিক ও সেবা মূলক প্রতিষ্ঠান “আদর্শ এক পরিবার” এর অভিষেক অনুষ্ঠিত




রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার সামাজিক, মানবিক ও সেবা মূলক প্রতিষ্ঠান “আদর্শ এক পরিবার” এর অভিষেক অনুষ্ঠান ২৫ ডিসেম্বর বিকালে উপজেলার আওয়ামীলীগ কার্যালয় সম্মূখে অনুষ্ঠিত হয়।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সমাজ সেবক সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, সাংবাদিক জিএম আসাদুজ্জামান।

সংগঠনের আহবায়ক সৈয়দ মাহমুদ আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সোমনাথ ধরের পরিচালনায় বক্তৃতা করেন সদস্য সচিব ফরহাদ হোসেন, বাজার বণিক সমিতির সভাপতি শেখ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক ইসলাম সরদার, ইউপি সদস্য আওরঙ্গজেব স্বর্ন, আরিফ শেখ,মুক্তিযোদ্ধা বাহার আলী হাওলাদার, সাংবাদিক এমডি অলিদ শেখ, আকতার খান, সংগঠনের সদস্য রুহুল আমিন মিলন, নাহিদুজ্জামান, বেল্লাল শেখ, ফ ম ওহিদুল ইসলাম, বায়েজিদ হোসেন, আলম শেখ, আইয়ুব আলী, নেপাল মহলী, ইলিয়াজ হোসেন, বাবুল শেখ প্রমুখ।

সভা শেষে সৈয়দ মাহমুদ আলীকে সভাপতি, ফরহাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটি ঘোষনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ