Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মঠবাড়িয়ায় মাদক ব্যবসায়ী কাওসার ও ডাকাত সর্দার জুয়েল গ্রেফতার




জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ 
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের দক্ষিন বন্দরের বাদল শপিং কমপ্লেক্স থেকে কাওসার মোল্লা (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে।  

অন্যদিকে উপজেলার নীলপুর বাজার থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার জুয়েল মৃধা (৩৮) নামে একজন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে।

জানা যায়,  মাদক ব্যবসায়ী কাওসার মোল্লা পার্শ্ববর্তী  বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের মৃত ছত্তার মোল্লার ছেলে। অন্যদিকে  ডাকাত সর্দার জুয়েল মৃধা  মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের ইউনুস মৃধার ছেলে।


মঠবাড়িয়া থানার ওসি আ,জ,মো.মাসুদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই জাকির হোসেন, এস আই শহিদুল ইসলাম ও এস আই বশির সহ একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কাওসার মোল্লাকে ৫০ পিস ইয়াবা ও দুর্ধর্ষ ডাকাত জুয়েল মৃধা কে গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, দুর্ধর্ষ ডাকাত জুয়েল মৃধা ২০১৩ সালের ঢাকার আমিন জুয়েলার্স ও সম্প্রতি ঝালকাঠি জেলার আমুয়া বন্দরে স্বর্ণের দোকান ডাকাতি সহ ১০টি ডাকাতি ও ২২টি মাদক মামলা রয়েছে ।

জানা গেছে, অভিযুক্তদের ২৫ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ