মুনমুন আক্তার আঁখি।
ষড়ঋতুর এই দেশেতে ছয়টি ঋতু এসে,
প্রকৃতিকে সাজায় যেন নিত্য নতুন বেশে।
গ্রীষ্ম এসে আম কাঁঠালের গন্ধে মাতায় মন,
নানান ফলের শোভায় আঁখি জুড়িয়ে যায় তখন।
বর্ষা এলে দিনভর অঝর ধারায় বৃষ্টি,
স্বজীবতার মাঝে আমার হারিয়ে যায় যে দৃষ্টি।
শরৎ কালের কাশ ফুলে নব সাজে নদীর তীর,
গগণ মাঝে ধবল মেঘের শতদল করে ভীড়।
হেমন্তে যবে কৃষকেরা নতুন ফসল তোলে,
কুড়ে ঘর ভরে ওঠে খুশির কলোরলে।
শীত মানেই তো হীমেল হাওয়া বাহারি রকম পিঠা,
সাথে আছে খেজুর গুড়ের স্বাদ লাগে বড়ই মিঠা।
বসন্তে হায় চারিদিকে ফুলের সমারহে,
দখিণা হাওয়ায় প্রাণ জুড়াবে কোকিলের কুহুকুহু গানে।

0 মন্তব্যসমূহ