Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বাগেরহাট ব্লাড ব্যাংক সফলতার সাথে অতিক্রম করল দীর্ঘ ৩ বছর




শেখ নুরইসলাম ( বাগেরহাট সদর প্রতিনিধি)

সেবাই ধর্ম,       সেবাই কল্যাণ। এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাট ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকি হিসেবে অনুষ্ঠিত হয়  ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং ও সেচ্ছায় রক্তদান। সকাল ১০টা থেকে ক্যাম্পিং শুরু হয়ে ৩:০০-৩:৩০ শেষ হয়।

ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত হয় বাগেরহাট সরকারি পি.সি. কলেজ পাঁচ রাস্তার মোড়।সার্বিক সহযোগীতায় ছিলো খুলনা ব্লাড গ্রুপ ও সাতক্ষীরা ব্লাড ব্যাংক। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বাগেরহাট সরকারি পি.সি. কলেজের ভি.পি ছাত্র সংসদ জনাব ইয়াছির আরাফাত নোমান।সভাপতিত্ব করেন বাগেরহাট ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস। এছাড়াও সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে সকল কার্যক্রম সমাপ্ত করেন।

বিকাল ৪টার পরে (বাগেরহাট পৌরসভা) এসিলাহা মিলনায়তনে নারীদের গর্ভকালীন রক্তশূন্যতা, নিরাপদ মাতৃত্ব বিষয়ে সচেতনতা সৃষ্ট এবং নারী ব্লাড ডোনারদের এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।পাশাপাশি পুরুষদের রত্নদাতা সম্মননা দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ